শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:০৭ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৫:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে সাবেক গ্রাম পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

শিবালয় উপজেলায় সাবেক গ্রাম পুলিশকে পিটিয়ে হত্যা

ইমরান শেথ: জমি নিয়ে বিরোধের জের ধরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সাবেক গ্রাম পুলিশের সদস্য ফাইজুদ্দিনকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ সালজানা গ্রামে এ ঘটনা ঘটে। 

ফাইজুদ্দিনের শিবালয় উপজেলা আরোয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের সদস্য ছিলেন। তার বাবা মৃত হেলাল উদ্দিন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী আবু তালেবের সঙ্গে ১৬ শতাংশ জমি নিয়ে ফাইজুদ্দিনের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। দুপুরে আবু তালেব কয়েকজন সহযোগী নিয়ে জমি দখল করতে এলে ফাইজুদ্দিন বাধা দেন। আবু তালেব ও তার সহযোগিরা মারধর করলে ঘটনাস্থলেই ফাইজুদ্দিনের মৃত্যু হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম বলেন, 'নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।' সম্পাদনা: খালিদ আহমেদ

ইএস/এসবিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়