শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ১২:১৫ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ফুটবল খেলায় সংঘর্ষ, আহত ২০

হারুন-অর-রশীদ: ফরিদপুরের মধুখালী উপজেলায় ফুটবল খেলায় ফাউল ধরাকে কেন্দ্র করে ফুটবল টুর্নামেন্টের রেফারিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর রূপালী কল্যাণ সংস্থার মাঠে এ ঘটনা ঘটে। 

জানা যায়, মধুখালী উপজেলা বেলেশ্বর রূপালী কল্যাণ সংস্থার উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় রুপালী কল্যাণ সংস্থার মাঠে মধুখালীর কামালদিয়া ফুটবল একাদশ ও রাজবাড়ীর সুলতানপুর ফুটবল একাদশ ফুটবল খেলায় অংশ নেয়। খেলায় রেফারির দ্বায়িত্বে ছিলেন উৎপল ভৌমিক। খেলায় কামালদিয়ার বিপক্ষে ফাউল ধরাকে কেন্দ্র করে মারামারির সৃষ্টি হয়। এতে অন্তত ২০ জন আহত হন। 

এ ব্যাপারে রেফারি উৎপল ভৌমিক বলেন, নিয়ম অনুযায়ী কামালদিয়া ফুটবল একাদশের বিপক্ষে ফাউল ধরা নিয়ে হঠাৎ করে মাঠের থেকে আমার উপর কে বা কাহারা হামলা চালায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে পাশের একটি ঘরে নিয়ে যায়। এরপর মারামারি ও সংঘর্ষের সৃষ্টি হয়। শুনেছি এতে বেশ কিছু মানুষ আহত হয়েছেন। 

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, আমি খেলায় উপস্থিত ছিলাম না। তবে শুনেছি খেলায় মারামারি হয়েছে। এর বেশিকিছু জানি না।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ফুটবল খেলায় সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। শুনেছি বেশ কিছু লোকজন আহত হয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

  • সর্বশেষ