শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৮ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম

স্বেচ্ছাসেবক লীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। তাকে মারাত্মক আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ৯টার দিকে সদর উপজেলার চুনাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত মিরাজুল ইসলাম মিরাজ (৪০) ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ও ভাটিলক্ষীপুর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যক্তিগত কাজ শেষে  নিজ বাড়ি ভাটিলক্ষীপুরে যাচ্ছিলেন মিরাজ। বাড়ির কাছাকাছি চুনাঘাটা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত মিরাজকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ
  • জনপ্রিয়