শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪৯ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেড় বছর হাসপাতালে আসেন না কুলাউড়া উপজেলা স্বাস্থ্য সহকারী, থাকেন লন্ডনে

মো. জাকিরুল ইসলাম

মো. জালাল উদ্দিন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হওয়া সত্ত্বেও হাসপাতালে দেখা নেই গত দেড় বছর ধরে। শুধু তাই নয়, সরকারি সুবিধা ভোগ করলেও নিজের বাড়ি ছেড়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য সহকারী মো. জাকিরুল ইসলামের বিরুদ্ধে।

এরইমধ্যে অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, স্বাস্থ্য সহকারী মো. জাকিরুল ইসলাম ২০২১ সালের মার্চ মাস থেকে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত আছেন। তার কোনো খোঁজ না পাওয়ায় মার্চের শেষ দিকে ডাক যোগে তার বাড়িতে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়। তাতেও তার কোনো সাড়া মেলেনি।
পরে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় মামলা দায়ের করে স্বাস্থ্য বিভাগ। তদন্তে তার অবস্থান লন্ডনে শনাক্ত করা হয়।

গত সোমবার ২৬ সেপ্টেম্বর তার অনুপস্থিত, অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর ২০২২ইং, রাতে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, প্রায় দেড় বছর ধরে অবৈধভাবে স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী জাকিরুলকে গত সোমবার চাকরি থেকে বরখাস্ত করা হয়।
জাকিরুল ইসলাম লন্ডনে থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়