শিরোনাম
◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৮ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানের দুর্গম পাহাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নুরুল করিম, লামা ( বান্দরবান) :  লামা উপজেলায় ছরোয়ার আলম (৫৫) নামের এক বাঁশ ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকার রেঅং পাড়ায় লাশটি পাওয়া যায়।

ঘটনাস্থল উপজেলা সদর থেকে প্রায় ৩২ কিলোমিটার পূর্বে পাহাড়ি এলাকায় অবস্থিত।বাঁশ ব্যবসায়ী ছরোয়ার আলমের লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকা।

তাই তাৎক্ষনিকভাবে এ বিষয়ে কিছু বলা যাচ্ছেনা। তবে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম ঘটনাস্থলে গেছেন। ছরোয়ার আলম ইউনিয়নের অংহ্লা পাড়া এলাকার মৃত মনির আহমদের ছেলে।

তিনি দীর্ঘদিন যাবৎ একই ইউনিয়নের দুর্গম এলাকায় বাঁশ, গাছ, কলা ও সবজির ব্যবসা করে আসছিলেন। এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে ব্যবসায়ী ছরোয়ার আলমের লাশ উদ্ধারে পুলিশের ২টি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তারা না ফেরা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছেনা।উল্লেখ্য, গত তিন বছরে রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষ্যংমুখ এলাকায় ৫টি খুনের ঘটনা ঘটে।

উক্ত এলাকাটি পাহাড়ি সন্ত্রাসীদের অভয়ারন্য হিসাবে পরিচিত বলে জানান স্থানীয়রা।সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়