শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩০ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল খেলার উদ্বোধন

উদ্বোধন অনুষ্ঠান

তপু সরকার, শেরপুরে : শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক) প্রতিযোগিতা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালিকা) প্রতিযোগিতা জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে রঙিন বেলুন উড়িয়ে ওই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

বঙ্গমাতা বালিকা ফুটবলের উদ্বোধনী খেলায় নালিতাবাড়ী উপজেলার নলজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে নারী ফুটবলাররা ২-০ গোলে শ্রীবরদীর টেংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। খেলায় দ্বিতীয়ার্ধের ১০ ও ১৭ মিনিটে ডি বক্সের অন্তত: ১০ গজ বাইরে প্রাপ্ত দু’টি ফ্রি কিক থেকে দর্শনীয় দুটি গোলই করেন নলজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক হিমু আক্তার।

এদিকে, বঙ্গবন্ধু বালক ফুটবলের খেলায় নকলার চান্দেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ৬- ১ গোলের বড় ব্যবধানে নালিতাবাড়ীর গোরামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।

প্রথমার্ধে দলটি ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিলো। নকলার চান্দেরকান্দি দলের পক্ষে মিডফিল্ডার মুরাদ ২টি এবং শাহাদাত, নিলয়, তপু ও রাতুল ১টি করে গোল করেন। নালিতাবাড়ীর গেরামারা দলের পক্ষে একমাত্র গোলটি করেন ইয়াসের আরাফাত।

এ জয়ের ফলে নকলার চান্দেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এসময় বিশেষ অতিথি পিটিআই সুপারিনটেনডেন্ট মনিকা মজুমদার, সহকারি জেলা শিক্ষা কমৃকর্তা নূরে আলম মৃধা, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও ক্ষুদে ফুটবলাররা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের আগে প্রধান অতিথিসহ অতিথিরা ক্ষুদে ফুবলারদের সাথে পরিচিত হন এবং প্রত্যেক দলের সাথে ফটোসেশনে অংশ নেন। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ