শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে সাউন্ড গ্রেনেড উদ্ধার

ভারতীয় সীমান্তে সাউন্ড গ্রেনেড উদ্ধার

নুরনবী সরকার, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্ত থেকে একটি পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ।

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি সীমান্তের মেইন পিলার ৯০৮ এর ৫ নম্বর সাব-পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গফুরের বাদাম খেতের ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, স্থানীয় বাদাম ক্ষেতে কাজ করতে গিয়ে কাদাযুক্ত সাদা রঙের একটি জার্কিন স্বদৃশ্য বস্তু দেখতে পায়। এসময় আতঙ্কে কেউ পাশে ভেড়েনি। পরে থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেওয়া হলে তারা এসে সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি জিডি করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সাউন্ড গ্রেনেডটি পরিত্যক্ত বলে ধারণা করা হচ্ছে। এটি নিস্ক্রিয় করতে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়