শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরল প্রজাতির সজারুর দেখা মিললো জুটমিলের পানির চৌবাচ্চায়

বিরল প্রজাতির সজারু

হারুন-অর-রশীদ, ফরিদপুর : রাতের আঁধারে কোন একসময় বিরল প্রজাতির একটি সজারু চলে এসেছিল লোকালয়ের একটি জুটমিলের ভেতরে। শুক্রবার সকালে একটি পানিশূন্য চৌবাচ্চার মধ্যে সেটি পড়ে থাকতে দেখা যায়। অবশ্য পরে সেটিকে বনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে  ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুটমিলের অভ্যন্তরে।

ওই জুটমিলের মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট আতাউর রহমান জানান, সকালে মিলের একটি পানির চৌবাচ্চার মধ্যে পড়ে থাকতে দেখা যায় সজারুটিকে। পরে মিলের কর্মকর্তারা সেটি বনে ছেড়ে দিতে বলেন। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে সেটি বনে ছেড়ে দেয়া হয়েছে।

এব্যাপারে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগে আমাদের দেশে এই ধরনের সজারু বিভিন্নস্থানে অনেক দেখা যেতো। তবে পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে এখন বিপন্ন দশা। এটি এখন বিরল প্রজাতি হয়ে গেছে। আগের মতো দেখা যায়না। 

ফরিদপুরে উদ্ধার হওয়া এই সজারুটি বনে ছেড়ে দেয়ার ব্যাপারে তিনি বলেন, বড় কথা হলো প্রাকৃতিক পরিবেশে এটির সার্ভাইব করা। যেন পাচারকারীদের হাতে না পড়ে। যদি বনে এটি তার নিজস্বভাবে থাকতে পারে তাহলে ঠিক আছে৷ কেননা, সেখানে হয়তো এর আরো কোনো সঙ্গী থাকতে পারে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়