শিরোনাম
◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩% ◈ জমজম কূপের নিচে ক্যামেরা নামাতেই থমকে গিয়েছিলেন সৌদি আরবের শীর্ষ বিজ্ঞানীরা (ভিডিও) ◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ ◈ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ বিদেশে যাওয়ার আগে দক্ষতা প্রশিক্ষণ নেই দুই-তৃতীয়াংশ বাংলাদেশি কর্মীর, বেতন-বৈষম্যে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া নিয়ে বিভ্রান্তি, দ্রুতই দেওয়া হবে: প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ◈ খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:১৫ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 কমিটির সভাপতি-নূরে আলম সিদ্দিকী, সম্পাদক রাবেয়া নাসরিন রুমি

‘‘বাংলাদেশ প্রতিবন্ধি বিদ্যালয় সমন্বয় পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন’’

সভাপতি-নূরে আলম সিদ্দিকী- সম্পাদক রাবেয়া নাসরিন রুমি

লিয়াকত হোসেন জনী, মধুপুর (টাঙ্গাইল): বাংলাদেশ প্রতিবন্ধি বিদ্যালয় সমন্বয়  পরিষদের টাঙ্গাইল জেলা শাখার  কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদে রাবেয়া নাসরিন রুমি নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিবন্ধি বিদ্যালয় সম্বনয় পরিষদের বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও টাঙ্গাইল জেলার প্রতিবন্ধি বিদ্যালয় সম্বনয় পরিষদের সদস্যদের সর্বসম্মতিকক্রে এ কমিটি গঠন করা হয়।

টাঙ্গাইলের ধনবাড়ী রান ডেভলোপমেন্ট কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধি বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্র কমিটির সভাপতি ইলিয়াস রাজ, সহ-সভাপতি রাজু আহমেদ, আমজাদ হোসেন, সুরুজ আলী সদস্য, রফিকুল ইসলাম  প্রমূখ।

সভায় বাসাইল উপজেলার নুর আলম সিদ্দিকীকে সভাপতি ও মধুপুরের বোকারবাইদ অটিস্টিক প্রতিবন্ধি বিদ্যালয় প্রধান শিক্ষক রাবেয়া নাসরিন রুমিকে সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক রাবেয়া নাসরিন রুমি জানান, প্রতিবন্ধি বিদ্যালয় গুলো সুষ্ঠ, সুন্দর ভাবে পরিচালনা করার জন্য শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সমন্বয়ে  বাংলাদেশ প্রতিবন্ধি বিদ্যালয় সমন্বয়  পরিষদ গঠন করা হয়েছে। 
 
নব নির্বাচিত সম্পাদক  আরও বলেন  লেখাপড়ার পাশাপাশি যাতে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদেরকে বিভিন্ন কার্য্যক্রমের মাধ্যমে এগিয়ে নিতে চান।  তিনি বক্তব্যে  সুষ্ঠু, সুন্দর ভাবে বিদ্যালয় পরিচালনায় সবার সহযোগীতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ