শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুড়িচংয়ে ৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

শাহাজাদা এমরান, কুমিল্লা : বুড়িচং থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা’সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বৃহস্পতিবার দুপুরে আটকের বিষটি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বুধবার রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন বাকশীমূল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় ৯ হাজার ৪০০ পিস ইয়াবা’সহ দুইজন মাদক কারবারীকে’কে আটক করে।

আটককৃতরা হলো, জেলার বুড়িচং উপজেলার মৃত হারিজ মিয়া’র ছেলে আবুল খায়ের (৩০), এবং ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মৃত মোহর উদ্দিন’র ছেলে মোঃ শামীম (২৭)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

মেজর সাকিব আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেলে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে জেলার বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়