শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৯ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিদর্শনে নির্বাহী অফিসার ও মেয়র

সীতাকুণ্ডে পরিবার পরিকল্পনা পদ্ধতির ৩দিনের বিশেষ ক্যাম্প 

উপজেলার পরিবার পরিকল্পনায় তিনদিনের ক্যাম্প

এম, ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পরিবার পরিকল্পনা অফিস সারা দেশের ন্যায় সীতাকুণ্ডেও এই প্রথম বার স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকর করার লক্ষ্যে তিনদিন ব্যাপী বিশেষ ক্যাম্প ২০শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে, ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায়, ফ্যামিলি প্ল্যানিং-ফিল্ড সার্ভিসেস ডেলিভারি এর আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, উঠান বৈঠক ও ঘরে ঘরে গিয়ে পরিবার কল্যাণ সহকারী বিনামূল্যে স্বল্পমেয়াদি পদ্ধতি কনডম, খাবার বড়ি (আপন, সুখি) ও ইনজেকটেবল সেবা প্রদান করছে।

বিশেষ ক্যাম্প চলাকালীন সীতাকুণ্ড পৌরসভা (সদর) এর জেলা পরিষদ অডিটোরিয়ামের ক্যাম্প কেন্দ্র পরিদর্শন করে সাধারণ জনগণের সাথে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহাদাত হোসেন স্যার। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জিয়াউল কাদের ক্যাম্পের সার্বিক বিষয় অবহিত করেন।

সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. নাসরিন সুলতানা জুলি, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মাধব চন্দ্র মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা অনিল বড়ুয়া, পরিবার কল্যাণ পরিদর্শকা শামীমা আকতার, পরিবার পরিকল্পনা পরিদর্শক হারুন উর রশীদ, পৌরসভার কাউন্সিলর খালেদা আক্তার, মফিজুর রহমান, মোঃ দিদারুল আলম (এ্যাপলো), মোঃ ফজলে এলাহী, শাহ কামাল চৌধুরী, পরিবার কল্যাণ সহকারী স্বপ্না রানী দাস, কামরুন নাহার, কনিকা চক্রবর্তী, নীলা চৌধুরী, আনছারা বেগম, সালমা আলী ও অফিস সহায়ক রুবেল দাশ।

সাধারণ জনগণের মধ্যে বিশেষ ক্যাম্প নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ক্যাম্প শেষে সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বৈঠকে মিলিত হয়ে ক্যাম্পের বিষয় বিভিন্ন পরামর্শ দেন।

২২শে সেপ্টেম্বরও বিনামূল্যে সেবা চলমান থাকবে। সম্পাদনায়: আল আমিন 

  • সর্বশেষ