শিরোনাম
◈ পর্যাপ্ত মজুতের পরও সার নিয়ে বিপাকে কৃষকরা ◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩২ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় পর্নোগ্রাফি আইনে ৬ ছাত্রলীগ নেতাকর্মীর নামে মামলা

ফয়সাল চৌধুরী : কুষ্টিয়ায় এক ছাত্রলীগ নেত্রীর ব্যক্তিগত আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৬ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই নেত্রী। যার মামলা নং- ৪৬/৪১২। তারিখ : ২১-০৯-২০২২ ইং। ধারা- ৮(১)৮ (২)/৮ ২০১২ সালের পর্নোগ্রাফি আইন।  
 
মামলার আসামীরা হলো- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রিফাইতপুর (গলাকাটা) এলাকার খলিলের ছেলে মোঃ হৃদয় (২৪), চুয়াডাঙ্গা শহরের আক্তারুজ্জামানের ছেলে মুহাইমিনুল মিরাজ (২৩), কুষ্টিয়ার কুমারখালী কালুপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে রেফাউল ইসলাম (২২), দৌলতপুর থানার হালিম শিকদারের ছেলে শাকিল আহমেদ তুষার (২৮), একই এলাকার সোহেল রানার ছেলে ফারদিন সৃষ্টি (২২) ও কুমারখালী থানার বড়ইচারা এলাকার সালামের ছেলে রাহাতুল ইসলাম (২১)। আসামীরা সবাই কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্বরত আছে ।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের  নওরিন রহমানের ব্যক্তিগত আপত্তিকর কিছু ছবি আসামীরা বিভিন্ন কৌশলে অবলম্বন করে তা নিজ নিজ ফেসবুক আইডিতে পোষ্ট করে।
 
যা মামলার বাদী ওই ছাত্রলীগ নেত্রী গত ১৯ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ ফেসবুক আইডিতে ঢুকলে দেখতে পায়।
 
ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রীর দাবি, তাকে হেয়প্রতিপন্ন ও তার সম্মানহানি করার উদ্দেশ্যে উল্লেখিত আসামীরা তার ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।
 
উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশে আইনের দারস্থ হয়েছেন ওই নেত্রী।
 
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, কুষ্টিয়ায় এক ছাত্রলীগ নেত্রীর ব্যক্তিগত আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৬ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বিষয়টি সাইবারক্রাইম তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আল আমিন 
  • সর্বশেষ