শিরোনাম
◈ ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষমতায় ধাক্কা, বিশ্বরাজনীতিতে কী প্রভাব পড়বে? ◈ একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:৪৪ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইকিং করে সংঘর্ষে জড়াল ছাতকের দুই গ্রামের লোকজন, আহত ৫০

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার জালালিরচর ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘটিত এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার একটি ফুটবল ম্যাচের হার-জিতকে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় গ্রামের লোকজন মাইকিং করে সংঘবদ্ধ হন। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

  • সর্বশেষ