শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার টুকটুকি রিসোর্টে অগ্নিকাণ্ডে এক‌ই পরিবারের চারজন নিহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার টুকটুকি রিসোর্টে অগ্নিকাণ্ডে এক‌ই পরিবারের চারজন নিহত। যে চারজনের পরিচয় পাওয়া যায়নি অবশেষে তাদের এক আত্মীয়ের মাধ্যমে তাদের পরিচয় পাওয়া গেছে। দৈনিক আমাদের সময় ও মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, নিহতারা সবাই তার নিকট আত্মীয়। যত আফসানা মতিন তার আপন মামাতো বোন, নাহিদুর রহমান তার মামাতো বোনের স্বামী ও দুই সন্তান। 
সাংবাদিক উজ্জলের দেওয়ার তথ্য মতে যে চারজনের পরিচয় পাওয়া যায়নি তারা হলেন,

  • আফসানা মতিন তানজি (৩৬)
  • নাহিদুর রহমান (৪১)
  • রুজাইনা ইনায়া(৭)
  • সুনাইনা ইহানা(৩)

তারা সবাই যশোরের মোহনপুর উপজেলার মনিরামপুরের বাসিন্দা। তবে নিহত আফসানা মতিন তানজিলের বাপের বাড়ি সাতক্ষীরাতে। তার বিয়ে হয়েছে যশোরে।

  • সর্বশেষ