শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার, ৮ কম্পিউটার জব্দ

ফিরোজ আহম্মেদ, ​ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবৈধ অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

অভিযানকালে জুয়া খেলায় ব্যবহৃত ৮টি কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত অপর এক অভিযুক্ত পালিয়ে যান।

​শনিবার (১৭ অক্টোবর) উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের ফাতেউল আলম এবং তাঁর ছেলে আকাশ রহমান।

Advertisement

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের নিজ বাড়িতে বসে দীর্ঘদিন ধরে একটি চক্র অনলাইনে জুয়ার আসর পরিচালনা করে আসছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি চৌকস দল শনিবার সেখানে অভিযান চালায়। অভিযানকালে অনলাইন জুয়া পরিচালনা করা অবস্থায় ফাতেউল আলম ও তাঁর ছেলে আকাশ রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে ডিবির উপস্থিতি টের পেয়ে কৌশল অবলম্বন করে ফাতেউল আলমের অপর ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।  


অভিযান শেষে ঘটনাস্থল থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৮টি কম্পিউটার মনিটর, ৮টি সিপিইউ, ২টি ইউপিএস এবং ২টি স্মার্টফোন জব্দ করে পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন: ​"গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অনলাইন জুয়ার আসর পরিচালনা অবস্থায় আমরা দু'জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঘটনাস্থল থেকে জুয়ার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কম্পিউটার সামগ্রী ও মোবাইল জব্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অনলাইন জুয়াসহ যেকোনো সাইবার অপরাধের বিরুদ্ধে ডিবি পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ