শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৬, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ীতে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দির সুতিয়ারপাড় এলাকায় একটি খাল থেকে হায়াতুন্নেসা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর ( ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রূপনারায়নকুড়া এলাকার ছহিমউদ্দিনের স্ত্রী ছিলেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার একমাত্র ছেলে হাবিল উদ্দিন থানায় এসে তার মায়ের লাশ সনাক্ত করে। হাবিলউদ্দিন জানায় তার মা গতকাল থেকে নিখোঁজ ছিলেন।

​আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে তারা নালিতাবাড়ী থানা পুলিশকে খবর দিলে, পুলিশ দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​পুলিশ মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন একজন ভিক্ষুক ছিলেন।

​মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ