শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৬, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে মৃত্যু

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা আকলিমা আক্তার পাখি (৩০) ও তার ৮ বছর বয়সী মেয়ে রাফা মনি মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সারে ৭ টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকলিমা আক্তার  ও রাফা মনি ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী ও সন্তান। তারা ওই গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সন্ধায় আকলিমা আক্তার তার শিশু মেয়ে রাফা মনিকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়কে ঘুরতে আসেন।  পরে তারা রাত সড়ে ৭টার দিকে ঘোড়াশাল রেললাইনে উঠেন। এসময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে আকলিমা আক্তার মারা যান। পরে রাফা মনিকে আহত অবস্থায় নরসিংদীর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার  মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে আকলিমা আক্তারের মরদেহ উদ্ধার করেন নরসিংদী রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ জানান,নিহতদের পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ