শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০১:৪৭ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষক দিবসে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা প্রদান

ঠাকুরগাঁও প্রতিনিধি : শিক্ষকতা পেশায় বিশেষ অবদান রাখায় ঠাকুরগাওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুণী শিক্ষকের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে ঠাকুরগাও জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ এর বিশেষ অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় রাস্ট্রপতির পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের  মেয়ে ডাঃ মির্জা ফাইজা তাসনিম।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে গিয়ে শেষ হয় এবং সেখানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিসার শাহীন আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলর সাবেক উপ পরিচালক মো: আখতারুজ্জামান।

রাস্ট্রপতির পক্ষে সম্মাননা গ্রহণকালে তাঁর ছোট ভাই মির্জা ফয়সল আমীনের  মেয়ে ডাঃ মির্জা ফাইজা তাসনিম বলেন, আপনাদের রাষ্ট্রপতি আমার বড় চাচা। তিনি শুধু ভালো প্রাতিষ্ঠানিক শিক্ষকই ছিলেন না, তিনি আমাদের পারিবারিকভাবেও ভালো শিক্ষা দিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে তাঁর এ সম্মাননা গ্রহণ করছি এবং ভালো লাগছে যে আমাদের পরিবারের অবিভাবক আজ সারা দেশের অবিভাবক।

  • সর্বশেষ