শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে নাশকতাসহ বিভিন্ন মামলায় ৯জন গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর)সহ বিভিন্ন মামলায় আদালতের প্রেফতারী পরোয়ানামুলে এক নারীসহ ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলা সদরে বিএনপির অফিস ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় তদন্তে সন্ধিহান ভাবে আদমদীঘির কুসুম্বী গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে ৭নং সদর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আব্দুল বারী। এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে পৃথক মামলায় আদমদীঘির বামনীগ্রামের খোকা মিয়ার ছেলে সোবহান আলী, ছাতিয়ানগ্রামের রুহুল আমিন হেলালের ছেলে খন্দকার আল ফারুক মেসবাহ ও কাছু মন্ডলের ছেলে নয়ন মন্ডল, কালাইকুড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে আলামিন, মিজানুর রহমানের ছেলে শাহ আলম, লইম উদ্দিনের ছেলে আশিক, পশ্চিম লকুকলোনীর খলিলুর রহমানের ছেলে শাহ আলম এবং মালশন গ্রামের বজলুর রশিদের স্ত্রী রুনি বেগম।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ৯জনকে গতকাল সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ