শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ১১:১৬ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'ছাত্রদলের হামলায়' রাবিতে ৪ সাংবাদিক আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বিশ্ববিদ্যালয়ের চারজন  সাংবাদিকসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।

রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের বর্তমানে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত চার সাংবাদিক হলেন—বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম। হামলার একপর্যায়ে জাহিদুল ইসলামের মাথা ফেটে যায়।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, ফেসবুক পোস্ট ও মন্তব্যে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে শনিবার থেকেই উত্তপ্ত ছিল পরিবেশ। এর ধারাবাহিকতায় ছাত্রদলের বিরুদ্ধে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম ফেসবুকে একটি সমালোচনাধর্মী পোস্ট দেন।

advertisement

এতে ক্ষিপ্ত হয়ে রাত ৮টার দিকে পরিবহন মার্কেট থেকে মিছিল নিয়ে জিয়াউর রহমান হলের সামনে অবস্থান নেন ছাত্রদলের আটজনের একটি সশস্ত্র দল। তাদের কাছে বস্তাভর্তি রামদা, চাপাতি, হকি স্টিক, জিআই পাইপ ও বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মাহবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা অস্ত্র লুকিয়ে ফেলার চেষ্টা করে।

এ সময় সমকাল ও আজকের পত্রিকার প্রতিনিধি অস্ত্র হাতে অবস্থানের ভিডিও ধারণ করতে গেলে প্রক্টরের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর চড়াও হয় ছাত্রদল নেতারা। সমকালের প্রতিনিধিকে লাঠিপেটা করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকেও মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টর সাংবাদিকদের হলের ভেতর ঢুকিয়ে গেটে তালা লাগিয়ে দেন।

পরে হামলার খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে ছাত্রদল নেতাকর্মীরা ডেইলি স্টার ও আগামীর সময়ের প্রতিনিধিকে বেধড়ক পেটায়। সাধারণ সাংবাদিকরা তাদের বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও মেরে 'পুঁতে ফেলার' হুমকি দেয় হামলাকারীরা।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান নিজের অপরাগতা প্রকাশ করে বলেন, 'আমরা ব্যর্থ, আমাদের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সহায়তার জন্য পুলিশকে ফোন দেওয়া হলেও তারা ভয়ে পালিয়ে গেছে।' উৎস: দেশ রুপান্তর।

 

  • সর্বশেষ