শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৫:১৫ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর (ভিডিও)

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহের আখড়াবাড়ির আঙিনায় এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নাসীরুদ্দীনকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।

​প্রত্যক্ষদর্শী ও এনসিপি নেতারা জানান, ব্যক্তিগত ভ্রমণে কুষ্টিয়ার দর্শনীয় স্থান পরিদর্শনে এসেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বিকেলে শিলাইদহ সফর শেষে সন্ধ্যায় তিনি নেতাকর্মীদের নিয়ে লালন আখড়াবাড়িতে যান। সেখান থেকে গান শুনে বের হওয়ার সময় দুই নারী তার সঙ্গে ছবি তুলতে আসেন। তখনই তাকে লক্ষ্য করে হঠাৎ ডিম নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যেই ২০-২৫ জন সশস্ত্র যুবক তেড়ে এসে গালিগালাজ শুরু করে এবং হামলা চালায়।

অভিযোগ, নেতাকর্মীরা তাকে বাঁচাতে ঘেরাও করে রাখলে হামলায় বেশ কয়েকজন এনসিপি কর্মী আহত হন। পরে হামলাকারীরা আখড়াবাড়ির প্রধান ফটকে থাকা তাদের গাড়িতে ইটপাটকেল ছুড়ে কাঁচ ভেঙে দেয়।

Advertisement

​কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম রাত ৮টায় জানান, হামলার ঘটনা সত্য হলেও গাড়ি ভাঙচুরের বিষয়টি তাদের জানা ছিল না। পূর্ব নোটিশ ছাড়া তার আগমন ঘটলেও খবর পাওয়ার পরই তাকে পুলিশ হেফাজতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

​এদিকে হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা জানান, চিহ্নিত কিছু ছাত্রদল কর্মী এ ঘটনা ঘটিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বী বলেন, 'হামলার ঘটনা নিন্দনীয়, তবে ছাত্রদল "মব কালচারে" বিশ্বাস করে না। এই ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।'

​ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ