শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৩:২০ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভাইরাল ভিডিওর পর চাকরি গেল চালকের

মোংলা পোর্ট পৌরসভার একটি সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে এ ঘটনায়। ব্যাপক সমালোচনার মুখে দায়িত্বপ্রাপ্ত অ্যাম্বুলেন্স চালক মো. শরীফুলকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

শুক্রবার (২ অক্টোবর) তার কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি জমা নেওয়া হয়।

জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে চালক মো. শরীফুল একটি অ্যাম্বুলেন্সে কয়েকটি ছাগল তোলেন। সে সময় উপস্থিত এক ব্যক্তি ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ওই ছাগলগুলো মোংলার ব্যবসায়ী মো. রশিদের। খুলনা থেকে ছাগলগুলো বহন করে মোংলায় নিয়ে আসা হয়। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত অর্থের বিনিময়ে ওই চালক প্রায়ই রাতের আঁধারে অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন করে আসছিলেন।

তবে, চালক শরীফুল এ অভিযোগ অস্বীকার করে জানান, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহনের ঘটনা এটিই প্রথম এবং এর বিনিময়ে তিনি কোনো টাকা নেননি।

একই কথা বলেন ছাগল ব্যবসায়ী ও কসাই রশিদও। তিনি দাবি করেন, চুকনগর থেকে ছাগল কিনে জিরো পয়েন্টে পৌঁছানোর পর কোনো যানবাহন না পেয়ে অ্যাম্বুলেন্সটি সিগন্যাল দিয়ে থামান। চালককে কোনো টাকা না দিয়েই তিনি ৬টি ছাগল মোংলায় নিয়ে আসেন।

  • সর্বশেষ