শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০২:২৯ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাণীশংকৈলে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে বিদ্যুৎ কর্মচারীর আত্মহত্যা

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে বিষপানে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তির নাম সুমন চন্দ্র (৪০)। তিনি উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে এবং নীলফামারীর ডোমার পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) কর্মস্থল থেকে ছুটি নিয়ে নিজ বাড়ি রাণীশংকৈলে আসেন সুমন। সন্ধ্যায় পরিবারের অগোচরে তিনি বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তিনি নিজেই মোবাইল ফোনে পরিবারকে বিষয়টি জানান। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দিনাজপুরে নেওয়ার পথে রবিবার (৪ অক্টোবর) ভোর রাতে তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য মতে, সুমনের পরিবারে কোনো পারিবারিক কলহ ছিল না। সংসারে আর্থিক সচ্ছলতাও ছিল। তবে সম্প্রতি তিনি অনলাইন জুয়ায় মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, অল্প সময়ে বিপুল অর্থ হারিয়ে দেনার দায়ে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এই চরম সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ