শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০২:১৮ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভয়নগরে এলপিজি গ্যাস সিলিন্ডারের তিব্র সংকট 

সুমিত কুমার ভৌমিক, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলার সবচেয়ে বড় বাজার নওয়াপাড়া সহ অন্য বাজারগুলোতে মিলছেনা পর্যাপ্ত সিলিন্ডার। যা পাওয়া যাচ্ছে তাও প্রয়োজনের তুলনায় অনেক কম ও দাম অনেক বেশি।

নওয়াপাড়ার বাসিন্দা রাজিউর রহমান বলেন, কোথাও গ্যাস না পেয়ে গত ৪ দিন ধরে রাইস কুকারে রান্না করে আলু ভর্তা আর ভাত খেয়ে আছি। অবশেষে ইলেকট্রিক চুলা কিনতে বাধ্য হয়েছি। উপজেলার শহরে-গ্রামে একই অবস্থা। কোথাও সিলিন্ডার মিলছেনা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫ শত ৮৫ টাকা হলেও উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৯০০ টাকায় । এই বাড়তি দামের জন্য সাধারণ ক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়েছেন হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরা।

নওয়াপাড়া বাজারের খাবার হোটেল ব্যবসায়ী তরিকুল বলেন, গ্যাস সিলিন্ডার এভাবে বেশি দামে কিনতে হলে আমরা খাবারের দাম বাড়াতে বাধ্য হবো।

Advertisement

ভাঙ্গাগেট এলাকার মুদি দোকানী স্বপন  বলেন, উৎপাদন কম হচ্ছে এই অজুহাতে কোম্পানি গুলো আমাদের চাহিদার তুলনায় অনেক কম দিচ্ছে। গ্যাসের সিলিন্ডার কম পাওয়াতে আমরাও ব্যবসায়ীক ক্ষতি হচ্ছে।

সরবরাহ কমের অজুহাতে দাম বেশি হওয়াতে গ্যাস র্নিভর পরিবার গুলোর  জীবনে চরম অস্থিরতা বিরাজ করছে। এখন গ্যাস সংকটে বিকল্প হিসাবে ইগনিটর বা বৈদ্যুতিক চুলার দিকে ঝুকছেন তারা। ফলে, বিদ্যুৎ সংকট আরোও ঘনীভূত হচ্ছে।

বেশি দামের জন্য ভোক্তাদের উপর সৃষ্টি হচ্ছে অর্থনৈতিক চাপ।

সাধারন মানুষের অভিযোগ, এই সংকট কাটাতে স্থানীয় প্রশাসনের কার্যকর কোন পদক্ষেপ নেই।  

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু বলেন, কোথাও গ্যাসের সংকট আছে বলে জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ