শিরোনাম
◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ ◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে ড্রাগণ বাগানের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিআইট গ্রামে একটি ড্রাগণ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জিহাদ হোসেন ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,গতকাল রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জিহাদ।এরপর আর বাড়িতে ফেরেননি।

advertisement

অনেক খোঁজাখুঁজির পরে আজ সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগনের বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হবে 

  • সর্বশেষ