শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ১১:১২ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়িয়ে অভিযুক্তদের নৃশংসতা

পুলিশ ও মামলার বাদীর সঙ্গে কথা বলে জানা যায়, ধর্ষণের ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই। কিন্তু ধর্ষণের সঙ্গে জড়িতরা শিশুটিকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। তাই সে ঘটনাটি কাউকে জানায়নি। এর মধ্যে গতকাল মঙ্গলবার ধর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পারে পরিবার। এদিন রাতেই শিশুটির ভাই বাদী হয়ে পাঁচজনকে আসামি করে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তারা বয়সে কিশোর।

বাদীর বক্তব্য, ‘ভয়ে আমার বোন বিষয়টি আমাদের কাছে গোপন রাখে। পরে ঘটনার সময় ধারণ করা ভিডিও অভিযুক্তরা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ইন্টারনেটে ছড়িয়ে পড়ার আগে আমরা বা আমাদের পরিবারের কেউ এই বিষয়ে কিছুই জানতাম না। এর ফলে আইনি পদক্ষেপ নিতে দেরি হয়েছে।’

মামলার পর রাতেই পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে তিন কিশোরকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে আদালতে তোলা হলে তাদেরকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আপাতত তাদের ভোলা জেলা কারাগারে রাখা হয়েছে। পরে পুলিশের মাধ্যমে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হবে। এসব তথ্য নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক শেখ মো. নাসির উদ্দিন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মামলার তিনজন আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ভোলা সদর হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। সূত্র: প্রথমআলো