শিরোনাম
◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০১:১০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পালানোর সময় ইমিগ্রেশনে গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ নেতা

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে টাঙ্গাইলের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশনের ‘স্টপলিস্টে’ তার নাম থাকায় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন তালুকদার। তিনি উপজেলার সুভল্লা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশন কার্যক্রম চলাকালে স্টপলিস্ট যাচাইয়ে তার নামে মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে মামলার সত্যতা নিশ্চিত হলে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, হুমায়ুন তালুকদারের বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

 

  • সর্বশেষ