শিরোনাম
◈ সৌদিতে আকামা নবায়নে নতুন সুযোগ পেলেন বাংলাদেশি প্রবাসীরা ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান ◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু ◈ এবার নেইমার অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ◈ মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার ◈ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭ ◈ শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ◈ সরকারি হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে জিপিএস প্রযুক্তি

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে মাটিখুরে ড্রামে রক্ষিত ১১ কেজি মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মিজান লিটনঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ড্রামের ভেতর থেকে প্রায় ১১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ আগষ্ট) ভোর ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফরিদগঞ্জ-চাঁদপুর বাইপাস (বঙ্গবন্ধু) সড়কের ভূঁইয়া বাড়ি এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি টিম।

অভিযানকালে সেখান থেকে তাসলিমা ও জহিরুল নামের একটি দম্পতিকে  আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নারী নিজেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের বারান্দায় বিশেষ কায়দায় মাটির নিচে পুঁতে রাখা একটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। ড্রামটি খুলে তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় ১১ কেজি গাঁজা জব্দ করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সদস্যরা।

এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চাঁদপুরে মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের কঠোর ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। 

আশা করি এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চাঁদপুর থেকে অচিরেই মাদক নির্মূল হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়