শিরোনাম
◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু ◈ এবার নেইমার অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ◈ মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার ◈ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭ ◈ শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ◈ সরকারি হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে জিপিএস প্রযুক্তি ◈ প্রক্রিয়াজাত খাদ্য থেকে এআই : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর সীমান্তে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সীমান্তবর্তী ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চর মোজ্জামেলের মুক্তিযোদ্ধা বাজারে এক কাঁকড়া ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিএনপি নেতা শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে। চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সোমবার (০৩ আগস্ট) রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভূঁইয়ার হাট এলাকায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. জহিরের কাঁকড়া আড়তে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. জহির, তার ভাই মো. সোহেল, ভাতিজা মো. রাসেল'সহ স্থানীয় বাসিন্দা মারজান বেগম, পারভীন আক্তার, মহিমা খাতুন এবং চর মোজ্জামেলের ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী মো. জহির জানান, তিনি সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের একরাম নগরের বাসিন্দা এবং পেশায় একজন কাঁকড়া ব্যবসায়ী। গত দুই বছর ধরে তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজ্জামেলের মুক্তিযোদ্ধা বাজারে কাঁকড়ার আড়ৎ পরিচালনা করে আসছেন। সম্প্রতি তজুমদ্দিনের বিএনপি নেতা শাহজাহানের নেতৃত্বে আলমগীর মাঝি ও আব্বাস মাঝি তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

তিনি অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে শাহজাহান ও তার সহযোগীরা তার আড়তে গিয়ে তার ভাই সোহেলের কাছে চাঁদার টাকা দাবি করেন এবং টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেন।

জহিরের দাবি, চাঁদা না পেয়ে শনিবার (০১ আগস্ট) বিকেল ৩টার দিকে শাহজাহান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে তার বাড়িতে গিয়ে তাকে খোঁজেন। এ সময় তাকে না পেয়ে প্রতিবেশী আজহার আহম্মদ ও তার স্ত্রী নূর নাহারকে মারধর করা হয়। পরে তারা কাঁকড়ার আড়তে গিয়ে হামলা চালায়। হামলার সময় বাধা দিতে গেলে জহিরের ভাই সোহেল ও ভাতিজা রাসেলকে মারধর করে আহত করা হয়। এ সময় আড়তের ক্যাশ ভেঙে নগদ ২ লাখ ১৮ হাজার টাকা এবং ৮ ঝুড়ি কাঁকড়া লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। পাশাপাশি সন্ত্রাসীরা আড়তে তালা ঝুলিয়ে দেয় বলেও জানান। বর্তমানে সন্ত্রাসীদের ভয়ে তারা ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছেন না বলেও দাবি করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত চর মোজ্জামেলের ভূমিহীন বাসিন্দারা অভিযোগ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছুদিন বিএনপি নেতা সালাহউদ্দিন পাটোয়ারীর উপস্থিতিতে এলাকায় শান্তি বজায় ছিল। কিন্তু পরবর্তীতে তাকে বিতাড়িত করে শাহজাহান ও তার লোকজন বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাট শুরু করে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় এমপি, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়