শিরোনাম
◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু ◈ এবার নেইমার অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ◈ মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার ◈ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭ ◈ শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ◈ সরকারি হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে জিপিএস প্রযুক্তি ◈ প্রক্রিয়াজাত খাদ্য থেকে এআই : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত

জহিরুল ইসলাম শিবলু, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কাভারভ্যানের চাপায় মো. নিহাদ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ‎

নিহত নিহাদ সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদী ইউনিয়নের খলিল মোহাম্মদের বাড়ির বাসিন্দা মোহাম্মদ আজাদের ছেলে। তিনি বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে স্কুল মাঠে খেলাধুলা শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল নিহাদ। এ সময় স্কুলের সামনেই রামগঞ্জ থেকে আসা একটি কাভারভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভারভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যান।

‎স্থানীয়রা অভিযোগ করেন, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, রাত ১০টার পর ড্রাম ট্রাক ও কাভারভ্যান চলাচলের নিয়ম থাকলেও এসব ভারী যানবাহন দিনের বেলাতেও বেপরোয়া গতিতে চলাচল করছে। ফলে ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। তারা এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

‎লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভারভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়