শিরোনাম
◈ দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর ৯০০ কেজি ওজনের শক্তিশালী বোমা হামলা: নিউইয়র্ক টাইমস ◈ জ্বালানি সংকটে ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা ◈ চলতি আগস্ট মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি! ◈ গুম প্রতিরোধ আইন অনুমোদন, মৃত্যুর ঘটনায় শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন ◈ হাসিনা প্রসঙ্গে ভারতের কাছে স্পষ্ট বার্তা বাংলাদেশের ◈ শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অ‌খি‌লেশ‌ সব ধর‌নের ক্রিকেটে ৮ বছরের  নিষিদ্ধ ◈ ফিফা সভাপতির পাশ থেকে সরে দাঁড়াল ওয়েলশ ফুটবল অ্যাসোসিয়েশন ◈ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে চতুর্মুখী তীব্র যানজট, অচল ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়ক ◈ ৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়ে গেল মাদক কারবারিরা

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার বরুড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ খোশবাস ইউনিয়নের মুগুজী গ্রামের দাসপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে বরুড়া থানা পুলিশ।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকারের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে একটি নির্জন স্থান থেকে ১৭ বস্তাভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে মাদক কারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। ফলে তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পালিয়ে যাওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতলগুলো এখনো গণনা করা হয়নি। গণনা শেষে মোট বোতলের সংখ্যা নিশ্চিত করা হবে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরুড়া থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক পাচার ও বেচাকেনার সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়