শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ১২:১৮ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘২৪ ঘণ্টার মধ্যে চাঁদা না দিলে হত্যা করা হবে’

ছবি: এ আই দিয়ে তৈরি

নাটোরের লালপুরে চিঠির মাধ্যমে একটি পাড়ার কয়েকটি পরিবারের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করেছে সেভেন স্টার কর্তৃপক্ষ। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়। গতকাল ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং স্থানীয় রাজনৈতিক নেতারা আতঙ্কিত পরিবারের পাশে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে।

শনিবার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই (পালপাড়া) গ্রামের নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় অজ্ঞাত ব্যক্তিরা একটি হুমকিপত্র রেখে যায়। রাত ১১টার দিকে নারায়ণের ছেলে অরুণ কুমার পাল চিঠিটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে খবরটি পুরো পালপাড়ায় ছড়িয়ে পড়লে পরিবারগুলোর মধ্যে আতঙ্ক দেখা দেয়। চিঠিতে পালপাড়ার প্রতিটি পরিবারকে বিকাশের মাধ্যমে একটি নির্দিষ্ট নম্বরে ২০ হাজার টাকা করে পাঠানোর নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে বিষয়টি কাউকে না জানানোর হুমকি ও ২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধ না করলে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর তা অন্য পরিবারগুলোর কাছে পৌঁছে দেয়ার নির্দেশনাও দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে নারায়ণ কুমার পাল মানবজমিনকে জানান, বর্তমানে তারা আতঙ্কের মধ্যে আছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে চিঠিটির উৎস অনুসন্ধান করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে। একইসঙ্গে এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। উৎস: মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়