শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৯:২৭ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাবলীগ জামাতের সদস্যের টাকা নিয়ে পালালেন আরেক সাথী

মো.আদনান হোসেন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে তাবলীগ জামাতে সফররত এক সদস্যের নগদ অর্থ ও মোবাইল ব্যাংকিং হিসাব থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই জামাতের রাজিব (২১) নামে আরেক সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জাহিদ হাসান। লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে রাজিবের নাম উল্লেখ করা হয়েছে। তাঁর বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার শেখপুর গ্রামে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

অভিযোগকারী মোহাম্মদ জাহিদ হাসান জানান, অভিযুক্ত রাজিব প্রথমে তাদের সঙ্গে ৬০ দিনের সফরে সিরাজগঞ্জে ছিলেন। পরে ২০ দিনের সফরের জন্য তারা একসঙ্গে ধামরাইয়ে আসেন। গত শুক্রবার তারা ধামরাইয়ে পৌঁছান। কয়েক দিন একসঙ্গে থাকার পর শনিবার সকালে কাউকে কিছু না জানিয়ে রাজিব চলে যান।

জাহিদ হাসান আরও জানান, রাজিব চলে যাওয়ার সময় তাঁর মোবাইল ফোনের সিম কার্ডও সঙ্গে নিয়ে যান। ওই সিমের সঙ্গে মোবাইল ব্যাংকিং সেবা যুক্ত ছিল। পরে তিনি সাভারের একটি কাস্টমার কেয়ার থেকে সিমটি রিপ্লেস মেন্ট করেন। এরপর ‘নগদ’ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রবেশ করে দেখতে পান, তাঁর হিসাব থেকে ২ হাজার ৯৫০ টাকা ‘সেন্ড মানি’ করে রাজিবের নম্বরে পাঠানো হয়েছে। পরে একই নম্বরে আরও ৪৫ টাকা মোবাইল রিচার্জ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, তাঁর নগদ অ্যাকাউন্টে আগে প্রায় তিন হাজার টাকা ছিল। অ্যাকাউন্টে প্রবেশ করে তিনি মাত্র ৩ টাকা পান। লেনদেনের ইতিহাসে শনিবার বিকেলে টাকা স্থানান্তরের তথ্য দেখতে পান। এ ছাড়া তাঁর ব্যাগে থাকা প্রায় ১০ হাজার ৪০০ টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

  • সর্বশেষ