শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা একটি মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ ওয়াদুদ হোসেন বাদী হয়ে নবীনগর থানায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করেন। ওই মামলার ভিত্তিতে পুলিশ মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে।

মোয়াজ্জেম বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নানা বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিত ছিলেন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রার্থী হওয়ার ঘোষণা এবং বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি নবীনগর থানার সামনে এক স্থানীয় সংবাদকর্মীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা ও মারধরের অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মোয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ