শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬, ০১:৩৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগ: সিলেটের ডিসি

সিলেটের প্রবাসীরা চাইলে তাদের বাড়ি পাহারার জন্য আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

বুধবার (২২ জুলাই) ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন ও একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‌‘বাড়িঘর ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসীরা চাইলে তাদের বাড়ি পাহারার জন্য আনসার সদস্য নিয়োগের ব্যবস্থা করা হবে। প্রবাসীদের কল্যাণে সরকার নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে। সেই ধারাবাহিকতায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্য নিয়োগের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।’

সিলেট অঞ্চলে বিপুলসংখ্যক মানুষের বসবাস বিদেশে। ফলে অনেক বাড়িঘর দীর্ঘসময় ফাঁকা পড়ে থাকে। এসব বাড়ি ও জমিজমা দখল কিংবা নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রবাসীদের অভিযোগ দীর্ঘদিনের। দেশে থাকা সম্পদের সুরক্ষার দাবিও তারা বিভিন্ন সময়ে তুলে ধরেছেন।

Advertisement

এ বিষয়ে ডিসি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রবাসীদের হয়রানি ও নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ কমাতে আনসার সদস্য নিয়োগের বিষয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে শিগগির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বেশিরভাগ এলাকার জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। বর্তমানে ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের নিজ করুয়া ও সাদিপুর ইউনিয়নের গজিয়া এলাকায় জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা আবেদন করলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্ধারিত ক্ষতিপূরণ পাবেন।’

দিনব্যাপী সফরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা অফিস, ভূমি অফিস, তাজপুর ইউনিয়ন ভূমি অফিস এবং এসওএস শিশু পল্লী পরিদর্শন করেন। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ ও শিক্ষার্থীদের জন্য সহায়ক প্রযুক্তি সরঞ্জাম বিতরণ কর্মসূচিতেও অংশ নেন।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবদুল্লাহ আল মামুন। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ