শিরোনাম
◈ দুই দিনের দুর্গম যাত্রা, গোপনে যেভাবে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা ◈ জর্ডানের বিমানঘাঁটিতে ইরানি হামলা, দুই মার্কিন সেনা নিহত ◈ স্বর্ণের দামে বড় উল্লম্ফনের আভাস ◈ পরিবেশবান্ধব গণপরিবহনে বড় পদক্ষেপ, ১,৪০০ ইভি বাস আনছে সরকার ◈ আবারও বন্যার আশঙ্কা দেশের ৭ জেলায়  ◈ মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা ◈ রোববার থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ ◈ কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান ◈ বিশ্বকাপ এলেই বাংলাদেশ হয়ে ওঠে ‘আরেক আর্জেন্টিনা’ : নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডার আইমে‌রিকের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৯:২৩ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘উন্নয়ন প্রকল্পের যেকোনো দুর্নীতির গলা টিপে ধরব’ : ড. মাসুদ এমপি

এনামুল হক এনা, সিনিয়র স্টাফ রিপোর্টার (বাউফল) পটুয়াখালী : পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, "উন্নয়ন প্রকল্পের যেকোনো দুর্নীতির গলা আমরা টিপে ধরব।" গতকাল শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বাউফলের নওমালা ইউনিয়নের নগরের হাটে টল ঘরের নির্মাণকাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও অবহেলিত অবস্থায় পড়ে থাকা এই টল ঘরটি সংস্কার ও আধুনিকায়নের দাবি ছিল স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের। নির্বাচনের আগে নগরের হাটে এসে ড. শফিকুল ইসলাম মাসুদ প্রতিশ্রুতি দিয়েছিলেন—তিনি নির্বাচিত হন বা না হন, জনগণের এই প্রয়োজনীয় কাজটি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। সেই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন হিসেবে গতকাল থেকে শুরু হলো টল ঘরের আনুষ্ঠানিক নির্মাণকাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, "এটি জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত একটি প্রকল্প। তাই এই কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।" তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্তদের সতর্ক করে নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন এবং সাধারণ জনগণকে এই কাজের সঠিক তদারকি করার অনুরোধ জানান।

দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এমপি বলেন, "আমরা ছোটবেলায় শুনেছি চোর-ডাকাতদেরও একটা ধর্ম আছে, তারা নিজের এলাকায় চুরি-ডাকাতি করে না। চোর আর ডাকাতরা যদি ইজ্জত বোঝে, তবে একজন ঠিকাদার, একজন ইঞ্জিনিয়ার কিংবা একজন এমপি হিসেবে আমাদের কি এলাকার ইজ্জত বোঝা উচিত না? তাহলে আমার এলাকায় রাস্তায় কেন দুর্নীতি হবে? কালভার্ট, ব্রিজে অথবা খালে কেন দুর্নীতি হবে? আমরা যেকোনো দুর্নীতির গলা টিপে ধরব। এক টাকা দুর্নীতি করে কেউ গিলে ফেললে তার পেট থেকে ওই টাকা খুঁজে বের করব, কথা পরিষ্কার।"

এদিকে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী তাদের দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আধুনিক টল ঘর নির্মাণ সম্পন্ন হলে নগরের হাটের ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নওমালার বিশিষ্ট ব্যবসায়ী সহিদুল ইসলাম মৃধা, নওমালা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মকবুল আহমেদ, আদাবারিয়া ইউনিয়ন জামায়াতের আমির কবির হোসেন, সংশ্লিষ্ট ঠিকাদার রেজাউল করিম এবং উপজেলা সহকারী প্রকৌশলী ফয়সাল ফরাজিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়