শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৯:০১ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে গভীর রাতে গ্রিল কেটে বাড়িতে ডাকাতি, লুট প্রায় ৭ লাখ টাকার মালামাল

আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে এক ইলেকট্রিশিয়ানের বাড়িতে গভীর রাতে গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ চার লাখ টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার,একটি মোবাইল ফোনসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

শুক্রবার দিবাগত রাত আনু:১২টার দিকে উপজেলার সোম ভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

ভুক্তভোগী ইলেকট্রিশিয়ান শাহিনুর ইসলাম জানান, গভীর রাতে একদল ডাকাত বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা তাঁর মায়ের কক্ষে ঢুকে নগদ চার লাখ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার লুট করে।

পরে ডাকাতরা তাঁর কক্ষে প্রবেশ করে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি জেগে উঠে একজন ডাকাতকে ধরে ফেলেন।এসময় অন্য ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁর হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুতপালিয়ে যায়। 
শাহিনুর ইসলাম দাবি করেন, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল মিলিয়ে তাঁর প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন শাহিন ও মাসুম নামে দুই যুবককে আটক করা হয়েছে। তারা ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মুরগির খামারে কাজ করতেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

  • সর্বশেষ