শিরোনাম
◈ দুই দিনের দুর্গম যাত্রা, গোপনে যেভাবে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা ◈ জর্ডানের বিমানঘাঁটিতে ইরানি হামলা, দুই মার্কিন সেনা নিহত ◈ স্বর্ণের দামে বড় উল্লম্ফনের আভাস ◈ পরিবেশবান্ধব গণপরিবহনে বড় পদক্ষেপ, ১,৪০০ ইভি বাস আনছে সরকার ◈ আবারও বন্যার আশঙ্কা দেশের ৭ জেলায়  ◈ মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা ◈ রোববার থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ ◈ কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান ◈ বিশ্বকাপ এলেই বাংলাদেশ হয়ে ওঠে ‘আরেক আর্জেন্টিনা’ : নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডার আইমে‌রিকের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে কিশোরকে অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে মো. আরফাত (১৩) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে অজ্ঞাত অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে পরিবার।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় পাহাড়ে মহিষ আনতে গেলে সে অপহরণের শিকার হয়।

অপহৃত মো. আরফাত শামলাপুর পুরানপাড়া এলাকার আব্দুল মাবুদের ছেলে। 

আব্দুল মাবুদ বলেন, শুক্রবার পুরানপাড়া পাহাড়ের পাদদেশে মহিষ আনতে যাওয়ার পর থেকে আরফাতের খোঁজ মেলেনি। শনিবার সকালে একটি মোবাইল নাম্বার থেকে কল দিয়ে বলা হয় আরাফাতের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা দিতে হবে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা আরফাতকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ জানান, স্থানীয় ইউপি সদস্য শফিউল কাদের কালু মেম্বার বিষয়টি তাদের জানিয়েছেন। এ ঘটনায় টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য বলা হয়েছে। আরফাতকে উদ্ধারে চেষ্টা চলছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫০ জনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন। তাদের অধিকাংশকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও, কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কিছু ভুক্তভোগী এখনো নিখোঁজ রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়