শিরোনাম
◈ দুই দিনের দুর্গম যাত্রা, গোপনে যেভাবে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা ◈ জর্ডানের বিমানঘাঁটিতে ইরানি হামলা, দুই মার্কিন সেনা নিহত ◈ স্বর্ণের দামে বড় উল্লম্ফনের আভাস ◈ পরিবেশবান্ধব গণপরিবহনে বড় পদক্ষেপ, ১,৪০০ ইভি বাস আনছে সরকার ◈ আবারও বন্যার আশঙ্কা দেশের ৭ জেলায়  ◈ মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা ◈ রোববার থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ ◈ কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান ◈ বিশ্বকাপ এলেই বাংলাদেশ হয়ে ওঠে ‘আরেক আর্জেন্টিনা’ : নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডার আইমে‌রিকের

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পিতার শাবলের আঘাতে নুরুজ্জামান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শরিফুল ইসলাম তার ছেলে নুরুজ্জামানকে নিয়ে বাড়ির মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাগের মাথায় শরিফুল ইসলাম হাতে থাকা লোহার শাবল দিয়ে নুরুজ্জামানের মাথার পেছনে আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে নুরুজ্জামানের মৃত্যু হয়।

নিহত নুরুজ্জামান স্থানীয় আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি সে মৌলভীডাঙ্গা বাজারের একটি মুদির দোকানেও কাজ করত।

ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতা শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পিতাকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়