শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় উল্লম্ফনের আভাস ◈ পরিবেশবান্ধব গণপরিবহনে বড় পদক্ষেপ, ১,৪০০ ইভি বাস আনছে সরকার ◈ আবারও বন্যার আশঙ্কা দেশের ৭ জেলায়  ◈ মসজিদুল হারামে নতুন প্রযুক্তি, যেসব সুবিধা পাবেন হাজিরা ◈ রোববার থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ ◈ কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান ◈ বিশ্বকাপ এলেই বাংলাদেশ হয়ে ওঠে ‘আরেক আর্জেন্টিনা’ : নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডার আইমে‌রিকের ◈ অস্ত্র, ডগ স্কোয়াডসহ নতুন সক্ষমতা পাচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ◈ পরিচয় জেনেও বিএসএফের পুশ ইন, সন্তানসহ সেই ভারতীয় নারী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৮:৫০ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা মাদক কারবারীর থেকে টাকা খায়, তাদেরকেও যমুনা নদীতে পাঠাব: এএসপি নাজরান

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেছেন, মাদক ব্যবসায়ী যত শক্তিশালী হোক, আইনের চেয়ে কেউ বড় নয়। যারা মাদকের ব্যবসা করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ রাষ্ট্রের চেয়ে বড় নয়, কেউ আইনের চেয়ে বড় নয়। মাদকের সঙ্গে কিছু কিছু লোক আছে, যারা মাদক কারবারীর থেকে টাকা খায়। তাদেরকেও আমরা ঠিকই চিনি। তাদের আমরা যমুনা নদীতে পাঠাবো।

শুক্রবার বিকেলে পৌর এলাকার চক কোবদাসপাড়া ঈদগাহ মাঠে এলাকাবাসী আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

'মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান' স্লোগানে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

এলাকার প্রধান আব্দুল রশিদ কালুর সভাপতিত্বে ও বিজয় টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সোহাগ হাসান জয়ের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল  ইসলাম, সিরাজগঞ্জ সদর থানার (ওসি) মো. রাকিবুল ইসলাম,১নং পুলিশ ফাঁড়ী ইনচার্জ আব্দুল মজিদ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক শরীফুল ইসলাম আল আমিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ,সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, প্রফেসর আমিনুল ইসলাম, শ্রমিক নেতা আবু হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল উদ্দিন, এলাকার মুরুব্বি মোহাম্মদ আলী জিন্নাহ, আফসার আলী, আব্দুল সালাম ডিলার, আব্দুল্লাহ শেখ, গোলজার হোসেন,জহুরুল ইসলাম জহু, আবু কালাম মুন্সি প্রমুখ।

সমাবেশে অন্যান্য বক্তারা  মাদকের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়