শিরোনাম
◈ নারী কাবাডিতে নেপালের বিরু‌দ্ধে বাংলাদেশের উড়ন্ত সূচনা, জাইমা রহমানের উচ্ছ্বাসে ভাসল স্টেডিয়াম ◈ খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতার নতুন হার নির্ধারণ ◈ দীর্ঘ ৪৪ বছরের পলাতক জীবন, যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোজাফফর ◈ জ্বালানি আমদানি কমাতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা ◈ চাকরির নামে মানবপাচার, কম্বোডিয়ায় সাইবার দাসত্বের শিকার বাংলাদেশিরা ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ ভিসার নামে ৫০ কোটি টাকা প্রতারণা, শত শত শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ ◈ বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল ◈ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মধ্যস্থতাকারী থেকে সংঘাতের অংশ? কঠিন সমীকরণে পাকিস্তান

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরের প্রাথমিক শিক্ষায় জনবল ও ভবনসংকট নিয়ে সংসদে এমপি আব্দুল মান্নান, দ্রুত পদক্ষেপের আশ্বাস শিক্ষামন্ত্রীর

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের জনবল সংকট এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের আশ্বাস দেন।

সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান বলেন, নবীনগর উপজেলায় একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালন করলেও অনুমোদিত ১১টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র একজন। ফলে বিদ্যালয় পরিদর্শন, একাডেমিক তদারকি, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার মান মূল্যায়ন এবং প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, প্রয়োজনীয় জনবল না থাকায় মাঠপর্যায়ে শিক্ষা কার্যক্রমের কার্যকর তদারকি সম্ভব হচ্ছে না। এতে শিক্ষার গুণগত মান উন্নয়নের কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। তাই শূন্য পদগুলোতে দ্রুত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে উপজেলা শিক্ষা প্রশাসনকে কার্যকর করার দাবি জানান তিনি।

অবকাঠামোগত সংকটের বিষয় তুলে ধরে সংসদ সদস্য বলেন, উপজেলার অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান পরিচালনা করছে। অনেক বিদ্যালয়ে প্রয়োজনীয় শ্রেণিকক্ষ নেই। আবার কোথাও ভবনের জীর্ণ অবস্থার কারণে শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। তিনি এসব বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং জরাজীর্ণ ভবনের সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানান।

জবাবে শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন বলেন, নবীনগর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জনবল সংকট এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ এবং জরাজীর্ণ ভবনের সংস্কার বা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।

স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক ও অভিভাবকদের মতে, দীর্ঘদিনের এ সমস্যাগুলোর সমাধান হলে নবীনগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে। তাঁরা সংসদে বিষয়টি উত্থাপন এবং শিক্ষামন্ত্রীর আশ্বাসকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়