শিরোনাম
◈ ‌বিতর্ক আর্জেন্টিনার পিছু ছাড়ছে না, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা ◈ স্থানীয় নির্বাচনে কড়াকড়ি: ঋণখেলাপির জামিনদার হলেও বাতিল হবে প্রার্থিতা, নতুন বিধান আনছে ইসি ◈ যেকোনো সময় কাঁপতে পারে ঢাকা, ভয়াবহ ভূমিকম্পের সতর্কবার্তা বিশেষজ্ঞদের ◈ জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল? ◈ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ◈ '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' বলা ভাইরাল সুহিকে আগেই টিসি দেওয়া হয়েছিল, থানায় মাইলস্টোনের জিডি ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ ◈ বাংলাদেশে ‘কনে খোঁজার’ অবৈধ ঘটকালি নিয়ে চীনের সতর্কবার্তা ◈ অর্থ পাচার বন্ধ হলে অনেক সমস্যা সমাধান সম্ভব ছিল: প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেন মোজাফফর, আত্মগোপনে ছিলেন ভারতে: ডিবি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মার দুই বাঘাইড় সোয়া লাখ টাকায় বিক্রি

সৈকত শতদল, রাজবাড়ী জেলা প্রতিনিধি: পদ্মা নদী‌তে জে‌লেদের জা‌লে ধরা পড়া ৩২ ও ২৬ কে‌জি ওজ‌নের বিশাল আকৃ‌তির দুইটি বাঘাইড় মাছ বি‌ক্রি হ‌য়ে‌ছে ১ লক্ষ ১৪ হাজার ৬০০ টাকায়। ১৬ জুলাই দুপুর ১২টার দি‌কে এ তথ‌্য জানান দৌলত‌দিয়া ৫ নম্বর ফে‌রি ঘা‌টের মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

তি‌নি জানান, গতকাল বুধবার পদ্মার নদীর কলাবাগান এলাকায় তারা চালা‌কের জা‌লে ধরা পড়া ২৬ কে‌জি ওজ‌নের এক‌টি বাঘাইড়‌। সন্ধ‌্যায় রেজাউল মন্ড‌লের আড়ত থে‌কে উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে ১ হাজার ৬০০ টাকা কে‌জি দ‌রে কি‌নে নদী‌তে বেঁধে রা‌খেন। এবং আজ ভো‌রে মা‌নিকগ‌ঞ্জ দোহা‌রের নয়ন হলদা‌রের জা‌লে ধরা পড়া ৩২ কে‌জি ওজ‌নের বিশাল বাঘাইড়‌টি ২০০০ হাজার টাকা কে‌জি দ‌রে কি‌নে। সকা‌লে অনলাইনে যোগা‌যোগ ক‌রে মাছ দুইটি সি‌লে‌টের এক আমে‌রিকা প্রবাসীর কা‌ছে বি‌ক্রি ক‌রেন। এ সময় ২৬ কে‌জির বাঘাইড় ১ হাজার ৭০০ টাকা কে‌জি দ‌রে ৪৪ হাজার ২০০ টাকা এবং ৩২ কে‌জির বাঘা‌ইড় ২ হাজার ২০০ টাকা কে‌জি দ‌রে ৭০ হাজার ৪০০ টাকা সহ মোট ১ লক্ষ ১৪ হাজার ৬০০ টাকায় বি‌ক্রি ক‌রে‌ছেন। 

‌‌তি‌নি আরও জানান, যি‌নি মাছ দুইটি নি‌য়েছেন তার আর মাছ প্রয়োজন। আমে‌রিকা প্রবাসী এক ছে‌লের সা‌থে তার ছোট বো‌নের বি‌য়ে। সে অনুষ্ঠা‌নের জন‌্য তি‌নি মাছ কি‌নে‌ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়