শিরোনাম
◈ ‌বিতর্ক আর্জেন্টিনার পিছু ছাড়ছে না, ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার দেখিয়ে শাস্তির শঙ্কায় মেসিরা ◈ স্থানীয় নির্বাচনে কড়াকড়ি: ঋণখেলাপির জামিনদার হলেও বাতিল হবে প্রার্থিতা, নতুন বিধান আনছে ইসি ◈ যেকোনো সময় কাঁপতে পারে ঢাকা, ভয়াবহ ভূমিকম্পের সতর্কবার্তা বিশেষজ্ঞদের ◈ জিয়াউর রহমানকে হত্যার পর সেদিন কী ঘটেছিল? ◈ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ◈ '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' বলা ভাইরাল সুহিকে আগেই টিসি দেওয়া হয়েছিল, থানায় মাইলস্টোনের জিডি ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন: শামা ওবায়েদ ◈ বাংলাদেশে ‘কনে খোঁজার’ অবৈধ ঘটকালি নিয়ে চীনের সতর্কবার্তা ◈ অর্থ পাচার বন্ধ হলে অনেক সমস্যা সমাধান সম্ভব ছিল: প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেন মোজাফফর, আত্মগোপনে ছিলেন ভারতে: ডিবি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকসেবনের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে বিএনপি নেতাকে খুন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করাকে কেন্দ্র করে মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

নিহত শহীদ সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং তেঁতুলতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

আটককৃতরা হলেন- মো. আরশাদ ওরফে আকাশ (২৪), একই গ্রামের মুন মুন্সিবাড়ির আল আমিনের ছেলে এবং মো. সাজ্জাদ হোসেন আকাশ (১৯), আকবর পুত্রের বাড়ির দুলালের ছেলে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া। এর আগে বুধবার রাত ১১টার দিকে উপজেলার তেঁতুলতলা বাজার সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে চিহ্নিত মাদকসেবী আকাশের বেপরোয়া আচরণের প্রতিবাদ করেন উপজেলা ছাত্রদল নেতা জহির। এ নিয়ে গত মঙ্গলবার রাতে তেঁতুলতলা বাজারের একটি দোকানে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নিহত শহীদ অভিযুক্ত আকাশকে দোকান থেকে বের করে দেন।

নিহতের ছেলে মো. ইমরান হোসেন জানান, ঘটনার পরদিন সকালে আকাশ তার বাবাকে হত্যার হুমকি দেয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পেছন থেকে তার বাবার মেরুদণ্ডে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

ওসি রোমেল বড়ুয়া জানান, মাদকসেবনের প্রতিবাদকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক দুইজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়