শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৪শ পিস নেশা জাতীয় এ্যাম্পল ইনজেকশন-সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত বুধবার (১৫ (জুলাই) বিকেলে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উত্তর পাশে রবিউল ষ্টোরের নিকট থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের শাহাদত মন্ডলের ছেলে আহাদুল ইসলাম (৩৮) ও টমটম চালক একই গ্রামের মনতাজ মন্ডলের ছেলে মিলন মন্ডল (৩৫)। এ সময় তাদের ব্যবহৃত ইজিবাইক ও সিমকার্ডসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার বিকেলে আক্কেলপুর এলাকা থেকে সান্তাহারের উদ্দেশ্যে মাদকের চালান আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের উত্তর পাশে রবিউল ষ্টোরের নিকট অবস্থান নেয় এবং বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়।

এসময় ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) কে থামিয়ে তল্লাশি কালে যাত্রী বেশে থাকা আহাদুল ইসলামের নিকট পলিথিনে মোড়ানো অবস্থায় ২শ পিস এ্যাম্পল ইনজেকশন ও অপর ইজিবাইক চালক মিলন মন্ডলেন সীটের নিচে লাল রংয়ের ব্যাগে থাকা আরো ২শ পিস এ্যাম্পল  ইনজেকশনসহ মোট ৪শত পিস নেশার ইনজেকশন উদ্ধার এবং তাদের কাজে ব্যবহৃত ইজিবাইক, সিমকার্ডসহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে সন্ধ্যায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ