শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে প্রশাসনের অভিযানে আটক বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস

এম, এ কুদ্দুস ,বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি রক্ষা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে, বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করার পর তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন জলাশয়ে অসাধু উপায়ে মাছ ধরার উদ্দেশ্যে নিষিদ্ধ জালের ব্যবহার বৃদ্ধি পায়। এর পরিপ্রেক্ষিতে বিরল উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে, এই বিশেষ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত এসব নিষিদ্ধ জাল বিরল উপজেলা পরিষদ চত্বরে এনে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম নিজে উপস্থিত থেকে এই জাল ধ্বংস করণ প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

অভিযান ও জাল ধ্বংস কালে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহারের ফলে ডিম্বওয়ালা মাছসহ ছোট-বড় সব ধরণের দেশীয় প্রজাতির মাছের প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং অসাধু মাছ শিকারীদের দমনে প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের কঠোর তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

একই সাথে তিনি সকলকে এই ক্ষতিকর নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

  • সর্বশেষ