শিরোনাম
◈ বাংলাদেশে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি চাইলো মানবা‌ধিকার বিষয়ক পাঁচটি আন্তর্জাতিক সংস্থা  ◈ কোনো ইসরায়েলিকে মালয়েশিয়ায় থাকার অনুমতি দেওয়া হবে না: প্রধানমন্ত্রী ◈ বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়মকানুন ভাঙবে ফিফা?  ◈ অন্তর্বর্তী সরকারের সময় ৭৪ শতাংশ বেড়েছে সন্দেহজনক লেনদেন : বিএফআইইউর প্রতিবেদন ◈ ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্পনসর ছাড়াই সব দেশের নাগরিকদের জন্য মিলবে দুবাইয়ের ৫ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা ◈ ইংল‌্যা‌ন্ড টেস্ট দ‌লের কোচের জন্য ৯ জনের সংক্ষিপ্ত তালিকা, আছেন কারা ◈ কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ◈ স্থানীয় সরকার নির্বাচন: ১৫ দিন নতুন ভোটার নিবন্ধনের সুযোগ ◈ জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল: রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা-ইংল্যান্ডের খেলা চলাকালে যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রাম নগরীতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা দেখার সময় জনসমাগমের মধ্যে মো. আসাদুল হক (২১) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. আসাদুল হক বাঁশখালীর ছনুয়া এলাকার শিকদার বাড়ির ইয়াছিন আলীর ছেলে। তিনি নগরীর হামজারবাগ এলাকার সরওয়ারের বাড়িতে ভাড়া থাকেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলা চলাকালে জনসমাগমের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আসাদুল হককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চমেক হাসপাতালে নিয়ে আসেন। 

কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। আহত আসাদুল হক বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়