শিরোনাম
◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে গোষ্ঠীগত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে রুস্তম আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে এই সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের নজিব আলী (৭০) পক্ষ এবং আরিছ আলী (৫৫) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আস্তমা পয়েন্টে উভয় পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে রাত ১০টার দিকে আস্তমা পয়েন্টের নিকটবর্তী একটি মোবাইল টাওয়ারের সামনে রুস্তম আলীকে একা পেয়ে আরিছ আলীর পক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে নজিব আলীর পক্ষের লোকজন ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় রুস্তমকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। দ্বিতীয় দফার এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এদিকে গুরুতর আহত রুস্তম আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালায়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আস্তমা গ্রামের নজিব আলী (৭০), একই গ্রামের রাসেল আহমদ এবং ছাতক উপজেলার কঠালপুর নোয়াগাঁও গ্রামের জুয়েল মিয়াকে (৩৭) গ্রেফতার করে পুলিশ।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, পূর্ব বিরোধের জেরে আস্তমা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমরা তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়