শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১২:৩১ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমজী ইপিজেডে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ‎‎বুধবার ভোর ৫টায় কারখানাটির গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নেভানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা ডিভিশনের উপ-পরিচালক ছালেহ উদ্দিন। তিনি জানান, ভোর ৪টা ১০ মিনিটে আমাদের আগুনের ঘটনা জানানো হয়েছে। ইপিজেডের ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুনের ভয়াবহতার কারণে নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ বিভিন্ন ইউনিটের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ৯ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

‎ইপিজেড এলাকার বাসিন্দারা জানান, ভোরে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের গোডাউনে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে গেলে আতঙ্ক সৃষ্টি হয়। আগুন কীভাবে লেগেছে তা তারা জানাতে পারেননি।
‎
আগুনের ঘটনার বিষয়ে জানতে ইপিজেডে যেতে চাইলে বেপজা কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেয়নি।
‎
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন বুধবার সকালে বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য তদন্তের পর জানা যাবে।

‎এ বিষয়ে জানতে আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমানের মুঠোফোনে কল করলেও তিনি ফোন ধরেননি।

  • সর্বশেষ