শিরোনাম
◈ অবশেষে দীর্ঘ ২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী ◈ চট্টগ্রামে নতুন আতঙ্ক ‘ডেভিড ইমন’, কেন ধরতে পারছে না পুলিশ ◈ হরমুজ প্রণালীর নিরাপত্তায় ইরান হ‌লোএকমাত্র নিশ্চয়তাকারী: রুশ বিশ্লেষক ◈ ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধাক্কা, এক বছরে কমেছে প্রায় ১ লাখ ৯০ হাজার টন ◈ ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী ◈ বিশ্বকা‌পে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ৩ লাখ টাকার উপ‌রে ◈ আন্দোলনের জেরে এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের বাড়তি উপস্থিতি ◈ ইরান যুদ্ধ নিয়ে দিশেহারা ট্রাম্প, বলছেন বিশ্লেষকরা ◈ আফগানিস্তা‌নের নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনতে আইসি‌সির পরিকল্পনা  ◈ এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি: দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধাক্কা, এক বছরে কমেছে প্রায় ১ লাখ ৯০ হাজার টন

আজিজুল হক, বেনাপোল (যশোর): বাংলাদেশে সরকার পরিবর্তনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও বাংলাদেশি পণ্যের ওপর ভারতের আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা ও শর্ত বহাল রয়েছে। এর প্রভাব পড়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের রপ্তানি বাণিজ্যে। সর্বশেষ অর্থবছরে আগের বছরের তুলনায় এ বন্দর দিয়ে রপ্তানি কমেছে প্রায় ১ লাখ ৮৯ হাজার ৩৫৮ মেট্রিক টন। সংশ্লিষ্টদের মতে, এতে দেশের রপ্তানি খাত ও সামগ্রিক অর্থনীতি ক্ষতির মুখে পড়েছে।

বেনাপোল স্থলবন্দরের তথ্য অনুযায়ী, গত সোমবার ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ৩০৫টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করলেও বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে মাত্র ৪৪টি ট্রাক। ব্যবসায়ীদের দাবি, ভারতের আরোপিত নিষেধাজ্ঞা ও শর্তের কারণেই আমদানি-রপ্তানিতে এমন বড় ধরনের ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে সরকার পরিবর্তনের পর বিভিন্ন কারণ দেখিয়ে ভারত কয়েক দফায় বাংলাদেশি পণ্যের ওপর নতুন শর্ত ও নিষেধাজ্ঞা আরোপ করে। গত বছরের ৮ এপ্রিল সড়কপথে ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করা হয়। এরপর ১৫ এপ্রিল সড়কপথে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই বছরের ১৭ মে জারি করা আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে স্থলপথে তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক, কাঠজাত পণ্য এবং ফল ও ফলজাত পণ্য আমদানিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুর হক বলেন, নতুন গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পরও ভারত এসব নিষেধাজ্ঞা ও শর্ত প্রত্যাহার করেনি। ফলে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি বাণিজ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ভারত যদি বাণিজ্যে বাধা সৃষ্টি করে, তাহলে বাংলাদেশকে বিকল্প বাজার খুঁজতে হবে। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নতুন বাজার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, ভারত-বাংলাদেশ-নেপাল-ভুটান ট্রানজিট সুবিধা কার্যকরভাবে ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো গেলে বর্তমান বাণিজ্য ঘাটতি অনেকটাই কমানো সম্ভব।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, রপ্তানি বাণিজ্য বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

বন্দরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৩ লাখ ৮১ হাজার ৪৪০ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮২ মেট্রিক টনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়