শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী সাধনপুর উপকু‌লে বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের পোড়াবাড়ি পুলিশ ক্যাম্পের পশ্চিম পাশে বন্যার পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টার দি‌কে বন্যার পানিতে একটি মরদেহ ভাসতে লাশ দে‌খে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে রামদাশ হাট পুলিশ তদন্ত কে‌ন্দ্রে মুরাদ হো‌সেন লাশ উদ্ধার করে ক‌রে চ‌মে‌কে পাঠা‌নোর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

স্থানীয়দের ধারণা, সাম্প্রতিক বন্যার স্রোতে মরদেহটি অন্য কোনো এলাকা থেকে ভেসে এসে এখানে আটকে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী থানার অপা‌রেশন অ‌ফিসার (এসআই)‌ মোঃ আ‌রিফ হো‌সেন মঙ্গলবার রাত সা‌ড়ে ৮টায় এ প্রতি‌নি‌ধি‌কে ব‌লেন,আনুমা‌নিক ৩০/৩৫ বছর বয়সী উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি পরিচয় শনাক্তকরণ, ময়নাতদন্ত এবং প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহ‌নের জন‌্য চ‌মেক প্রেরন করা হ‌য়ে‌ছে ।

  • সর্বশেষ